বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

আনিস সুমন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

 

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া হরিসখালি থেকে পাশ্বেমারী পর্যন্ত মোট ৩ কিলোমিটার ইটের সোলিং রাস্তার পাশ্বের ১০নং সোরার খাল থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকাদার আব্দুল হাকিম কাদা ও বালু ড্রেজার মেশিনের মাধ্যমে উঠিয়ে রাস্তায় দিচ্ছে । এ বিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে বালু উঠাচ্ছি। নিউজ করার দরকার নেই আমি আগামীকাল আসছি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাস এর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর মুটো ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমি খোজ খবর নিয়ে ব্যবস্থা নিব। এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি শ্যামনগরে একটি মিটিং এ আছি ফিরে যেয়ে বিষয়টি দেখব। এ বিষয়ে গাবুরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নন্দলাল এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ১০নং সোরার খাল থেকে অবৈধভাবে বালু উঠছে আমি এ সম্পর্কে কিছু জানি না। আপনাকে ম্যানেজ করে ঠিকাদার বালি উত্তোলন করছে এমন প্রশ্নে ঠিকাদারের কথাটি সত্য নয়ে বলে জানান।

ছবির ক্যাপশন- শ্যামনগর উপজেলার গাবুরার ১০নং খাল থেকে অবৈধভাবে বালু ও কাদা উত্তোলন করে রাস্তায় দেওয়া হচ্ছে।