বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে এবার দুর্গাপূজার মন্ডপ কমেছে

আনিসুর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

রিপোর্ট: আনিসুর রহমান

শ্যামনগর উপজেলায় হিন্দু ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে। উপজেলার বারটি ইউনিয়নে ৬৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল বলেন, গতবার ৭০টি মন্ডপে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৬টি কমেছে এবং ৬৪টি মন্ডপের মধ্যে ২টি মন্ডপে নতুন পুজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন অনুযায়ী দুর্গাপূজা মন্ডপের সংখ্যা হলো ভূরুলিয়া ২টি, কাশিমাড়ী ৩টি, শ্যামনগর ১১টি, নুরনগর ৩টি, কৈখালী ৫টি, রমজাননগর ৮টি, মুন্সিগঞ্জ ৯টি, ঈশ^রীপুর ৪টি, বুড়িগোয়ালিনী-৮টি, আটুলিয়া ৭টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ২টি।

 

মুন্সিগঞ্জ ধানখালী পুজা মন্ডপের সভাপতি সুপদ মৃধা ও খোকন বৈদ্য বলেন মন্ডপের প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। মাটির লেপন কাজ শেষ এবার রং তুলির ব্যাবহার শুরু হবে। নওয়াবেঁকী সার্বজনীন দুগাপূজা মন্ডপের সম্পাদক সঞ্জয় রপ্তান বলেন, প্রতিমার গায়ে রংয়ের কার্যক্রম চলমান রয়েছে।

আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ অন্যান্যরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

পঞ্জিকা অনুযায়ী ৮ অক্টোবর শ্রীশ্রী দুর্গা দেবীর বোধন। ৯ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠি, ১০অক্টোবর সপ্তমী, ১১অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর মহা নবমী ও ১৩অক্টেবর দশমী পুজা ও বিজয়া দশমী।