শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শার্শা উপজেলা২৮টি পূজা মন্ডপেই থাকছে সিসিটিভি    

মনির হোসেন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

 

 

 

 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা আসছে,

বুধবার ৯ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ বছর ২৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বেনাপোল পৌরসভার ৭টি পূজামণ্ডপ রয়েছে। এবার উপজেলায় ২৮ পূজা মণ্ডপেই নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি । ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরিসহ রং, পোশাক এবং গহনা পরানোর কাজ প্রায় শেষ হয়েছে। শেষ মুহূর্তে সাধ্যানুযায়ী প্রতিটি মন্ডপ গুলোকে আকর্ষনীয় করে তুলতে সাজানো হচ্ছে বাহারি আলোকসজ্জা ও ডেকোরেশনে।

অন্যদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী গত বছরের ন্যায় এ বছরও প্রতিটি মণ্ডপ গুলোকে বাড়তি সতর্কতায় সিসিক্যামেরা আওতায় আনা হয়েছে।

জানা যায়,

দেশের বৃহত্তম স্থলবন্দর উপজেলার সীমান্তবর্তী বেনাপোল পৌরসভার পোর্ট থানার অন্তর্গত। বেনাপোল পাটবাড়ী সার্বজনীন পূজা মন্ডপে ব্যতীক্রম, মন্ডপের মধ্যে বরাবরের মতো এবারো সবচেয়ে আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হবে। এখানে পূজা অনুষ্ঠান চলাকালীন দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের আগমন ঘটবে।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এ বছর উপজেলা ও বেনাপোল পৌরসভা পোর্ট থানার অধীনে। ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপ গুলোতে সরকারি বরাদ্দের ৫০০ কেজি চাল সরবরাহ করা হয়েছে। পূজা উৎসব চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ, আনসার ভিডিপি সদস্য, সামাজিক সম্প্রীতি, কমিটি এবং পূজা মন্ডপ স্বেচ্ছাসেবক কমিটি নিয়োজিত থাকবেন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী সদস্যরা টহলে থাকবেন।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক বৈদ্যনাথ দাস জানান শার্শা উপজেলা ২১ ও বেনাপোল পৌর সভার, পোর্ট থানার অধীনে ৭ টি পূজা মন্ডপে সিসিটিভির আওতায় এবারের দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা ওসি সুমন ভদ্র ও শেখ মনিরুজ্জামান জানান, এ বছর ২টি থানার অধীনে ২৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উৎসব চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।#