বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুর রহিম
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

 

 

ভয়েস অফ সুন্দরবন রিপোর্ট আব্দুর রহিম।

 

সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (শুক্রবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা সভাপতি আব্দুস সামাদ। তিনি লিখিত অভিযোগে জানান, গত ০৩/১০/২০২৪ ইং তারিখে দুপুর ১১.৩০ মিনিটে গুমানতলী কামিল মাদ্রাসার কয়েকজন ছাত্রশিরিরের দায়িত্বশীল, এ মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্র শিবিরের দাওয়াতী কাজ করছিল। এ প্রতিষ্ঠানে বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্র শিরিরের ছাত্রদের দাওয়াতী কাজে বাধা সৃষ্টি করে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে। পরবর্তীতে এ প্রতিষ্ঠানে শিবিরের দায়িত্বশীল কর্মীদের কে আটকিয়ে রাখে। উপজেলা শিবিরের দায়িত্বশীলরা জানতে পেরে তাদের উদ্ধারের উদ্যেশ্যে ছাত্রশিরিরের থানা সভাপতি রাশিদুল ইসলাম সহ আরো অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্য এস,এম আতাউল হক দোলন এর বাড়ির সামনে পৌঁছালে তার ছেলে রাব্বি সরদার এর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকস্টিটিক, চাপাতি, অবৈধ্ পিস্তল এবং লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা করে গুরুতর জখম করে। শিবিরের ১জন কে কর্মীকে পানিতে ডুবিয়ে শ্বাষরোধ করে মারার চেষ্টা করে। ছাত্রশিবিরের অন্য আর একটি টিম আব্দুস সামাদের নেতৃত্বে এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতরদের উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স জরুরী বিভাগে ভর্তি করা হয়। তাদের ২জনের অবস্থ্য গুরুতর। এলাকার জনগণ পূর্বের আক্রশে তাদের মটর সাইকেল ভাংচুর করে এবং তারপর সাবেক এম,পির বাড়ীর লোকজন নিজেদের বাড়ীঘর, প্রাইভেট এর গ্লাস নিজেরাই ভাংচুর করে ছাত্রশিরিরের নেতাকর্মীদের উপর দোষ চাপায়। তিনি আরো জানান, এ ভাংচুর সহ মালামাল ক্ষতিতে শিবির বা জামায়াত আদৌও জড়িত নয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আশিকুর রহমান ও শ্যামনগর পৌরসভা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল সিয়াম প্রমূখ।