শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলে সোনা চোরাচালান মামলায় মাফুজের ২ দিনের রিমান্ড মঞ্জুর

মনির হোসেন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

 

 

 

 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :-

যশোরে বেনাপোলে সোনা চোরাচালান মামালায় মাফুজ মোল্যা নামে এক চোরাকারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ১অক্টোবর আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ দিয়েছেন। মাফুজ মোল্যা নড়াইলের লোহাগাড়ার মঙ্গলদিয়া গ্রামের হাসমত উল্লাহর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে,

গত ২৪ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি ব্রিজের পাশে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী মাফুজকে সন্দেহজনকভাবে আটক ও তার স্বীকারোক্তিতে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৫৭ গ্রাম।

এ ঘটনায় বিজিবির হাবিলদার আতিয়ার রহমান বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক মাফুজের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র বিশ্বাস গত ২৫ সেপ্টেম্বর আটক মাফুজের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামি মাফুজের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।#