শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শার্শায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

মনির হোসেন
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় সজিব হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৩০সেপ্টেম্বর সকালে উপজেলার বাগআঁচড়া রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

তবে পরিবারের অভিযোগ এটা আত্মহত্যা নই এটা হত্যা। পরিকল্পিত ভাবে সজিবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার মা পারভীনা বেগমের।

পারভীনা বেগম জানান, সজিব দীর্ঘদিন যাবত বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। রোববার রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রæত বাড়িতে চলে আসে। সোমবার সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে সজিব হাসানের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার আত্মচিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপর একটি সুত্রে জানা গেছে, সজিব বিবাহিত তার ঘরে ৯ মাস বয়সের একটি পুত্র সন্তান আছে। ছয় মাস আগে ঝিকরগাছা উপজেলার জগদান্দকাটি গ্রামে মুন্নি নামে একটি মেয়ের সাথে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর মধ্যে বেশ কিছু দিন আগে সারাদিন মুন্নির সাথে বেড়িয়ে তার বাবার বাড়িতে রেখে আসতে গেলে সজিবকে মুন্নির বাবার বাড়ির লোকজন ছুরিকাঘাত করে জখম করে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরবর্তীতে যশোরের ঝিকরগাছা থানায় তার মা পারভিনা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা করে এবং সে মামলার তদন্তকারী কর্মকতা গত ২১ আগস্ট যশোর আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলাটি আদালতে চলমান রয়েছে। পূর্বের ঘটনার জেরে এটি হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা এলাকার সাধারণ মানুষের ও নিহত সজীবের মা পারভীনা বেগমের।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। পরিবার থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। #