শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জামায়াতের ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত

আব্দুস সালাম
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

 

 

শ্যামনগর প্রতিনিধিঃ আব্দুস সালাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ইউনিট সভাপতি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সুশীলন টাইগার পয়েন্টে অনুষ্ঠিত এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মহসিন আলমসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আযাদ বলেন, “ইউনিট দায়িত্বশীলদের নৈতিক গুণাবলী ও সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর দিনগুলোতে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল মজিদ। এছাড়া শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক মহসিন আলম এবং প্রভাষক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিটের সভাপতি এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন, যা দিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।