শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

৯ বাংলাদেশি নারীকে বেনাপোলে হস্তান্তর

মনির হোসেন,
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

 

 

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-ভারতে ভালো কাজের আশায় প্রলোভনে সীমান্তের অবৈধ পথে পাচার হওয়া বাংলাদেশি ৯ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভারতে বিভিন্ন মেয়াদে সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটে

গত বৃহস্পতিবার ২৬সেপ্টেম্বর রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

 

পাচারের শিকার নারীরা হলেন তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, সিমা খাতুন, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরোন ও জাহানারা। এরা কিশোরগঞ্জ, যশোর, খুলনা ও নারায়ণগজ্ঞ জেলার বাসিন্দা।

 

ফেরত আসা নারীরা জানান, দালালের খপ্পরে পড়ে তারা সীমান্তের অবৈধ পথে ভারতে যান। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশি নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোরের দুইটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দিবে।

 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসা নারীদের বেনাপোল থানা থেকে গ্রহণ করে যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#