শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানবপাচার বিষয়ে প্রতিযোগিতা

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

স্টার রিপোর্টার: জি এমন রাজু আহমেদ

 

শ্যামনগর উপজেলায় সোমবার সকালে কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়নে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও মানব পাচার বিষয়ে আন্তঃবিদ্যালয় আর্ট, রচনা ও বিতর্ক প্রতিযোগিত অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

 

বিচারক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস, উত্তরণ ম্যানেজার নাজমা আক্তার, আর্ট শিক্ষক শিলাদিত্যা পাইক, বিতর্ক প্রতিযোগিতার মডারেটর শিক্ষক রনজিৎ কুমার বর্মন, কারিতাসের পক্ষে প্রজেক্ট অফিসার এন্ড্রিকো মন্ডল, ইউপি উন্নয়ন সহায়ক সুজন সেন, শরিফুল ইসলাম, এলিয়াস তরফদার, সাগরিকা সিং প্রমুখ।

 

বিতর্ক প্রতিযোগিতায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, কালিঞ্চি এ গফফার মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ ও পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল জলবায়ু পরিবর্তনই অভিবাসন ও মানব পাচারের প্রধান কারণ। বিতর্ক প্রতিযোগিতায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সকল প্রতিযোগিতায় গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ৫টি বিদ্যালয় অংশ গ্রহণ করে।