শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরার কুচপুকুর প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগ 

ফরিদ আহমেদ ময়না
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

 

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ফরিদ আহমদ ময়না

সাতক্ষীরায় প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেধে দুর্ধর্ষ

ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে

 

কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার মোবাইল ফোন ও প্রবাসীর মূল্যবান জিনিসপত্র সহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা । আজ রবিবার দিবাগত রাত অনুমান একটার সময় সাতক্ষীরা সদর উপজলার কুচপুকুর এলাকার মাজেদ মোড়ল নাম এক প্রবাসীর বাড়িত এঘটনা ঘটে।

প্রবাসী মাজেদ মোড়লের স্ত্রী সাবিনা খাতুন জানান, রবিবার দিবাগত রাত অনুমান একটার সময় কয়কজন মুখাশধারী দুবত্তরা সদর উপজলার কুচপুকুর এলাকায় আমার বাড়ির গেটের তালা ও ঘরের দরজা তালা ভেঙ্গে ভিতর প্রবেশ করে প্রথমে তাকে (সাবিনাকে) অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত ও মুখ বেঁধে বেদমমারপিট করে মেরে ফেলার হুমকি দিয়ে তার ঘরের চাবি নিয়ে নেয়। এরপর তার ছেলে প্রবাসী রাসুলের মুখে অস্ত্র ঠেকিয়ে বাড়ির সবাইকে হাত পা বেঁধ মুখোশধারীরা তার বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালংকার ও মুল্যবান জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায় বলে তিনি জানান। ওই বাড়িতে তিনি ও তার ছেলে এবং ছেলের বউ থাকেন বলে তিনি আরো জানান। এ ব্যাপার পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীর পরিবার।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি এখনি সদর থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেছি।##

 

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা

২২.০৯.২৪