শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কেমন আছেন মামা জানতে চায় শ্যামনগর বাসি

এস কে সিরাজ
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

 

 

 

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের গণমানুষের প্রিয় ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ আল বাকি, তবে সুন্দরবনের জলদস্যু ও চোরা কারবারীদের আতঙ্ক ছিলেন তিনি বটে। তাকে দেখেছি খুব নিকট থেকে সাধারণ অসহায় মানুষের সব সময় সহযোগিতা করে গেছেন তিনি। নিজের এলাকার যে কোন মানুষ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়তেন আব্দুল্লাহ আল বাকি মামা। সুন্দরবনের চোরা কারবারি ও জলদস্যুদের কাছ থেকে একাধিকবার সুন্দরবনের কর্ম এত জেলে বাওয়ালিদের ছাড়িয়ে নিয়ে এসেছেন তিনি। মুক্তিপণের দাবিতে প্রায় যখন জলদস্যুদের অপহরণ কার্যক্রম অব্যাহত ছিল তখন তিনি প্রশাসনের সহযোগিতা নিয়ে একাধিকবার বড় বড় জলদস্য বাহিনীকে ধরিয়ে দিয়েছেন প্রশাসনের কাছে। তোরা কারবারিদের বড় বড় চালানো ধরিয়ে দিয়েছেন প্রশাসনের কাছে। এ কারণে তিনি সরকারিভাবে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন তিনি। সত্যি মামা আব্দুল্লাহ আল বাকির কথা প্রায় সময় মনে পড়ে। অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি।

হঠাৎ করে শ্যামনগর উপজেলা মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় । সেই থেকে আজও তার কোন খোঁজ পাওয়া যায়নি। মামা আব্দুল্লাহ আল বাকি কে বলতে চাই আপনি যেখানেই থাকুন ভালই থাকুন শ্যামনগরের মানুষ আপনার জন্য দোয়া করে। গত ২০১২ সালের এই দিনে ২১ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হয়েছিলেন।

রিপোর্ট এস কে সিরাজ।