শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে নিহত– ১ আহত– ৭ জন ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় প্রাইভেট কার উল্টে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় এই যুবকের ৭ আত্নীয় আহত হন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে গাড়িতে থাকা সকলে মিলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে এশিয়ার সর্ব বৃহত্তম ২.৫ বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে থাকা প্রায় ২০০ বছরের পুরোনো এই গাছটি দেখতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার গরুহাটি সংলগ্ন স্থানে আসা মাত্র প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক হলেন দিনাজপুর সদর থানার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫) ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে রাণীশংকৈল থেকে একটি প্রাইভেট কার নেকমরদ এলাকার গরুহাটির সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি মহাসড়কে উল্টে গেলে কয়েকবার পাল্টি খায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৭ যাত্রী।আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) মধ্য ভান্ডার এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) বটগাও এলাকার রফিকুলের মেয়ো রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮) ওই গাড়ির ড্রাইভার ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান, এসআই সহিদুল ইসলাম , রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, শুক্রবার বিকালে তাঁরা প্রাইভেট কারে করে বালিয়াডাঙী দিকে আমগাছ দেখতে যাচ্ছিলেন। নেকমরদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজব নিহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।