শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিএমইউজের গোপালগঞ্জের সাংবাদিকদের ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনা কেন্দ্রীয় সভাপতি আলহাজ সোহেল আহম্মেদ।

মোঃ শিহাব উদ্দিন
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৯ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে বিএমইউজে এর গোপালগঞ্জ জেলা কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমইউজে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক ভোরের বাণী এর চিফ রিপোর্টার, ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের সিনিয়র স্টাফ রিপোর্টার, এ জেড আমিনুজ্জামান রিপন।

দেশের চলমান পরিস্থিতি ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। গোপালগঞ্জ জেলায় কর্মরত বিএমইউজে এ কর্মরত সকল সাংবাদিকদের নিষ্ঠা ও দায়িত্ব সাথে কর্ম পালনের নির্দেশ দিয়ে বলেন সংগঠনের নিয়ম বহির্ভূত কোন কার্যক্রম করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সভায় দেশের চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকা ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন সহ দেশ বিরোধী খবর পরিবেশন না করার জন্য বিএমইউজে গোপালগঞ্জ জেলা শাখার সকল সদস্যদের ভিডিও কলে কথা বলেন ও দিক নির্দেশনা দেন বিএমইউজের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মো. সোহেল আহম্মেদ।

 

উক্ত জরুরি সভায় উপস্থিত ছিলেন বিএমইউজে গোপালগঞ্জ এর সাধারণ সম্পাদক এম এম মুশফিকুর রহমান (ইরান), সহ সভাপতি সাজ্জাদ খান, আরমান খান জয়, সহ-সভাপতি পলাশ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন মোল্লা সুপ্রভাত ঢাকা, আজিজুল হাসান লিওন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মুন্সী, মনির হোসেন, অলোক বিশ্বাস, হাজী কাবুল মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ইনসান আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ মনোয়ার হোসেন রাজু,, দপ্তর সম্পাদক এমডি নাঈম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, মানবাধিকার বিষয় সম্পাদক আবির কাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস কে আকরাম, ধর্ম বিষয়ক সম্পাদক ডক্টর হেদায়েত মোল্লা, আইটি বিষয়ক সম্পাদক নাসিম হোসেন, সচিব শফিকুল হাসান রনি, কবির মোল্লা, মানিক সিকদার, সাজ্জাদ হোসেন সিকদার, সোহাগ মিয়া,সুহাগ শিকদার, আবু নাঈম, মোঃ শাহাবুদ্দিন সুজা, আলী রাজ, সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।