বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
খেলা শেষে সংঘর্ষ, শ্যামনগরে অন্তত ১০ জন আহত—৫ জন হাসপাতালে ভর্তি শ্যামনগরে “আনিশা মেকওভার এন্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন শ্যামনগরের গাবুরায়  শিশু ধর্ষণ মামালার ৬মাস পার হলেও হয়নি  আসামি গ্রেফতার,জনমনে ক্ষোভ,,,,, শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খেলা শেষে সংঘর্ষ, শ্যামনগরে অন্তত ১০ জন আহত—৫ জন হাসপাতালে ভর্তি

জি এম রাজু আহমেদ
Update Time : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

 

শ্যামনগর প্রতিনিধি জিএম রাজু আহমেদ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলা শেষে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও ৫–৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) উপজেলার ডাস্টঘাটা এলাকায় চন্ডিপুর গ্রামের ফুটবল দল ও অনন্তপুর মাজাট–দুরদুলি ইউনিয়নের একটি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও আয়োজক কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করে শান্তিপূর্ণভাবে খেলা শেষ করেন।

আহতদের অভিযোগ, খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রধান সড়কে পৌঁছালে প্রতিপক্ষের একদল লোক আগে থেকেই ওঁৎ পেতে ছিল। তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও কাঁটাযুক্ত ডাল নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন— রানা (পিতা: রাঙ্গু), বাবু (পিতা: নূর ইসলাম), সজল (পিতা: আবুল), আরাফাত (পিতা: ওজিয়ার) ও রাজন (পিতা: রাঙ্গু)। এছাড়া আরও ৫–৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত এক খেলোয়াড় জানান, খেলার মাঠে সৃষ্ট উত্তেজনা আয়োজক কমিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে মিটিয়ে দেন। তবে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তাদের হুমকি দেয়। পরে প্রধান সড়কে উঠতেই তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ভ্যান থামিয়ে কয়েকজন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও কাঁটাযুক্ত ডাল দিয়ে হামলা চালায়। পরে স্থানীয় এক নারীসহ