শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম:
গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত

জি এম রাজু আহমেদ
Update Time : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জি এম রাজু আহমেদ
বর্তমান সময়ে যেখানে চিকিৎসা সেবা অনেক ক্ষেত্রে ব্যয়বহুল ও দুর্লভ হয়ে উঠেছে, সেখানে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শাকির। নিজের নিষ্ঠা, পরিশ্রম ও মানবিক আচরণের মাধ্যমে তিনি ইতোমধ্যেই স্থানীয় মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
জানা যায়, শ্যামনগর উপজেলার মানুষ জরুরি বিভাগে এলেই ডা. শাকিরের তত্ত্বাবধানে সর্বোচ্চ চিকিৎসা সেবা পেয়ে থাকেন। তিনি দিন-রাত নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা প্রদান করেন এবং জরুরি বিভাগ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। রোগীদের সঙ্গে তার আন্তরিক ব্যবহার ও সহানুভূতিশীল মনোভাব তাকে “গরিবের ডাক্তার” হিসেবে পরিচিতি দিয়েছে।
বিশেষ করে অসহায়, মানসিক ভারসাম্যহীন ও অজ্ঞতাজনিত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তিনি নিজেই দায়িত্ব নিয়ে চিকিৎসা নিশ্চিত করেন। প্রয়োজনে নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করেও রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন—যা আজকের সমাজে বিরল এক মানবিক দৃষ্টান্ত।
শুধু চিকিৎসক হিসেবেই নয়, একজন দায়িত্বশীল কর্মী হিসেবেও তিনি অনন্য। কখনো মেডিকেল টিমে, কখনো হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে, আবার কখনো জরুরি বিভাগে বসে সরাসরি রোগী সেবা—সব ক্ষেত্রেই তিনি সমান দক্ষতার পরিচয় দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. শাকির বলেন, “আমি যতদিন বেঁচে আছি, ততদিন মানুষের সেবা করে যেতে চাই।”
স্থানীয়দের মতে, তার মতো মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক যদি দেশের প্রতিটি হাসপাতালে থাকতেন, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ভোগান্তি অনেকটাই কমে যেত।
ইতোমধ্যে তার আন্তরিক সেবা ও মানবিক আচরণে শ্যামনগরের অসংখ্য রোগীর মন জয় করেছেন তিনি। ডা. শাকির এখন শুধু একজন চিকিৎসক নন—তিনি শ্যামনগরের মানুষের কাছে মানবতার এক উজ্জ্বল প্রতীক।