রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

জি এম রাজু আহমেদ
Update Time : রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আয শনিবার (৬ জুন) দুপুরে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের বাসিন্দা ও লুৎফর গাজীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকাশে ঘন কালো মেঘ জমে এবং আবহাওয়ার অবনতি হতে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আব্দুল হাকিম একটি মৎস্যঘেরের ভেড়িতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খোলা মাঠ, মৎস্যঘের ও নদী-খালের আশপাশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানান তারা।
এদিকে, আব্দুল হাকিমের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।ন