বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

রিপোর্ট : জি এম রাজু আহমেদ

শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী মাজাট ক্রিকেট মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬” এর সিজন-০১ এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল রিডা হাসপাতাল, শ্যামনগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাছিম হায়দার রিপন। সভাপতিত্ব করেন জনাব আব্দুল কাদের বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানীয় সাধারণ সম্পাদক জনাব ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ—জনাব আবু সিদ্দিক কয়াল, জনাব মোঃ জলিল কয়াল, জনাব নাজমুস সাকিব পলাশ, জনাব আব্দুল্লাহ গাজী, জনাব মোনাজাত খান, জনাব ইদ্রিস সরদার, জনাব মিন্টু মির্জা, জনাব নাজমুল শেখ প্রমুখ।

বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এ জমজমাট খেলায় প্রধান আকর্ষণ হিসেবে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও ঢোলের বাদ্য, যা দর্শকদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে নিশাত ক্রিকেট একাদশ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ফারহান খান ক্রিকেট একাদশ রানারআপ হওয়ার সম্মান অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আহ্বান জানান।

উল্লেখ্য, পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে মাজাট ইয়ং স্টার ক্লাব, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।