রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। মূল বক্তব্য দেন সাবেক এম পি দাঁড়ি পাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ইতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মোঃ আবু সাদেক কাইয়ুম৷

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে দাড়ি পাল্লা প্রতিকের প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন,

টেকসই বেড়িবাঁধ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, রেললাইন বাস্তবায়ন,সুন্দরবন উপকুলীয় এলাকায় হাসপাতাল নির্মান,বিশ্বমানের পর্যটন কেন্দ্র,বাঘবিধবাদের জন্য বিশেষ সুবিধা, বনদস্যু নির্মুল করা সহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন এবং জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।