সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

 

 

জি এম রাজু আহমেদ শ্যামনগর প্রতিনিধি

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষিয়ান নেতা মাস্টার আব্দুল্লাহ ওয়াহেদ। আর ও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল,যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জুলফিকার সিদ্দিক,বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব, জি ইয়াসিন আরাফাত,সাবেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক জাসাস-এর সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, সাবেক জাসাস-এর সাধারণ সম্পাদক রাজকানি সেলিম,, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি,

শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ মাসূদ পারভেজ,

লিটন,মাসুদ,ফরিদুদ্দিন,ফেরদৌস,সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শ্যামনগর মহসিন কলেজ সংলগ্নে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তারা ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।