সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে গ্রামবাসীর অভিযোগে বালি উত্তোলন বন্ধ করলো প্রশাসন

Reporter Name
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ভয়েজ অব সুন্দরবন।। সাতক্ষীরা শ্যামনগরের হাবিবপুর শিয়া মসজিদ সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশন নির্মাণকরণের লক্ষ্যে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর এলাকার জনবসতি ও মিষ্টি পানির খাল থেকে বালি উত্তোলন করার সময় গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ হলো।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সামাদ বলেন, রামচন্দ্রপুর সরকারি খালের দু- পাশে স্থানীয়দের বসবাস, এছাড়া এ খালের পানি দিয়ে ওই এলাকার কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়, বালি উত্তোলন করলে খালের পাড় ভেঙ্গে বসতবাড়ির ও পরিবেশের ক্ষতির সম্ভাবনা থাকবে। উক্ত খালপাড়ের বসবাস কারী আকলিমা খাতুন ও নুরুন্নাহার বেগম বলেন, আমরা দীর্ঘদিন ধরে খালের দুপারে বসবাস করছি ,জনবসতি এলাকার খাল থেকে বালি উত্তোলন করলে আমাদের ঘরবাড়ি ধসে পড়বে। ওই এলাকার কলেজ শিক্ষক রোকনুজ্জামান বলেন, রামচন্দ্রপুর খালের দুপাশে অনেক মানুষের বসবাস ,এখান থেকে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করলে খালের দুই পাড় ভেঙে পড়বে, এতে খালের পাড়ে বসবাসকৃত মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে, এ কারণে আমরা বালি উত্তোলনে বাধা দেওয়ায় এবং প্রশাসনের মাধ্যমে বালি উত্তোলন বন্ধ করায় ,ঠিকাদার আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় নুরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, আমি এসিল্যান্ড স্যারের নির্দেশে উক্ত বালি উত্তোলন করা বন্ধ করে দিয়েছে। সংশ্লিপ্ত ঠিকাদার তুহিন হোসেন বলেন, আমি আর ওখান থেকে বালি উত্তোলন করবো না, এলাকার লোকজন আমার বালি উত্তোলনের মেশিনটি চুরি করে নিয়ে গেছে এবং পাইপগুলো ভেঙে দিয়েছে, এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জনবসতি এলাকা থেকে পরিবেশ নষ্ট করে কাউকে বালি উত্তোলন করতে দেয়া হবে না। এ ধরনের অভিযোগ পেলেই আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
##