শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

 

রিপোর্ট- ভয়েস অব সুন্দরবন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় শ্যামনগর ট্রাক টার্মিনাল থেকে ব্যানার হাতে নিয়ে এক বিশাল র‍্যালি বের হয়।

শ্যামনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হাসানের নেতৃত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শত শত যুবক।

র‍্যালির বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঢোল-তবলার বাদ্য, যা পুরো শ্যামনগর শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। রঙিন পোশাক , ব্যানার ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।র‍্যালি শেষে এক আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় দেশের সংকটে জনগণের পাশে থেকেছে।”বক্তারা আরও বলেন,যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি যুব সমাজকে দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্রের পথে পরিচালিত করার একটি আদর্শিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষায় অবিচল থেকেছে।”অনুষ্ঠানে যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ দলীয় পতাকা উত্তোলন, এবং দেশ ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দলটি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।শ্যামনগরে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক আয়োজন স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।