শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা সহিদুজ্জামান শহীদ

Reporter Name
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

 

ভয়েজ অফ সুন্দরবন। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাত নদী পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে, এমন অভিযোগ তুলে সোমবার সকালে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার ৬ নং রমজান নগর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ শহিদুজ্জামান শহীদ। এ সময় তিনি বলেন,আমি মোঃ শহিদুজ্জামান শহীদ সভাপতি ৬ নং রমজাননগর বি. এন. পি. শ্যামনগর সাতক্ষীরা। আমার রাজনৈতিক প্রতিপক্ষগণ আমার ভাব মূর্তি ক্ষুন্ন করার জন্য ও দলীয় কর্মকাণ্ডকে থমকে দিতে আমার বিরুদ্ধে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় প্রায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাল্পনিক কাহিনী তৈরী করে সংবাদ পরিবেশন করা হচ্ছে, উক্ত পত্রিকার সম্পাদককে ভুল বুঝিয়ে। গত ২৩ শে ডিসেম্বর শ্যামনগর উপজেলা বি. এন. পি নেতা শহীদুজ্জামানের দখলবাজি ও স্বেচ্ছাচারীতার শেষ কোথায় ,শিরোনামে প্রকাশিত ভিত্তীহীন সংবাদ ছাপা হয়েছে। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে গরু চুরি সংক্রান্ত ৫০,০০০/- টাকা নেওয়ার যে কথা বলা হয়েছে তাহা আদৌ সত্য নয়, উক্ত ঘটনার ভিক্টিম আব্দুল গফফার ও হাবিবুর রহমান উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তীহীন বলে দাবী করেন।

এছাড়া উক্ত সংবাদে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ইতি পূর্বেও উদ্দেশ্য মূলক উক্ত সাতনদী পত্রিকায় আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়েছে।
আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।