রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শীত উপেক্ষা করে শ্যামনগরে খালের কচুরিপানা ময়লা আবর্জনা অপসারণ করলেন ইউএনও রনি খাতুন।

Reporter Name
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

 

এস কে সিরাজ শ্যামনগর ।।
সাত সকালে শীত অপেক্ষা করে শ্যামনগর সদরে পানি নিষ্কাশনের একমাত্র যমুনা খালের কচুরিপানা সহ ময়লা আবর্জনা পরিষ্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন।
সোমবার সকালে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে পানি নিষ্কাশনের অন্তরায় থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন তিনি।
তার এ উদ্যোগকে শ্যামনগর উপজেলার সচেতন মহল সহ সর্বজন সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শ্যামনগর পৌরসভার পানি নিষ্কাশনের একমাত্র যমুনা খালটি ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরেছিল।
এ সময় শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, শ্যামনগর সদরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের যমুনা খালটি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এ উপজেলার পানি নিষ্কাশনের দ্বার উমুক্ত করা হলো, তিনি বলেন পর্যায়ক্রমে পানি নিষ্কাশনের লক্ষ্যে যে সকল খালে জাল পাটা, ময়লা ,আবর্জনা বাঁধ আছে সেগুলো দ্রুত অপসারণ করা হবে। তিনি আরো বলেন, শ্যামনগর উপজেলা কে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে বিরামহীন ভাবে কাজ করে যেতে চাই। তবে তিনি এক্ষেত্রে শ্যামনগরের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেছেন।
##

এস কে সিরাজ
শ্যামনগর সাতক্ষীরা