বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কাঁচা বাজারের ঊর্ধ্ব গতি রোধে শ্যামনগরের   বিনা লাভের সবজির দোকান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান দিয়েছে শ্যামনগর ক্যাটারিং সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান। কাঁচা বাজারের ঊর্ধ্বগতি রোধে কিছুটা স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

উপজেলার নকিপুর কাঁচাবাজারে শুকরিয়া প্লাজার সামনে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বসবে এই দোকান।

 

এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬২ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, ডিম প্রতি পিস (লাল) সাড়ে ১১ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, পালং শাক ১০ টাকা ও লাল শাক ১০ টাকা তাড়ি, বরবটি ৩০ টাকা ও কচুরমুখি ৪০ টাকা কেজি।

 

 

ইউনুস হুসাইন, হারুন অর রশিদ, ফিরোজ হোসেন, মাসুম বিল্লাহ ও সবুজ নামে ওই প্রতিষ্ঠানের সদস্যরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামেই বিক্রি করছি যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।

 

শ্যামনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুর রশিদ নান্টু জানান, বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়। এখন আমরা স্বল্প পরিসরে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বিক্রি করছে। তবে এটা আমরা আরো দুই দিন বা তিন দিন বাড়ানোর পরিকল্পনা করছি।

 

 

শ্যামনগর পৌরসভা এলাকার গোলাম হোসেন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-১০ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।