রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রাঃ) স্মরণে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ব্যবস্থাপনায়

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)-র বড় বোন,

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট

(এসজেডএইচএম ট্রাস্ট) এর সম্মানিত চেয়ারপারসন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী-র সহধর্মিণী শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.)-র স্মরণে ৯ নভেম্বর শনিবার বেলা ৩ টায় খতমে কোরান এবং বাদ আসর কেন্দ্রীয় মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীবৃন্দ খতমে কুরআন এ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা এম সামসুল আলম,

সাহেদ আলী চৌধুরী,শেখ মাকসুদুর রহমান দুলাল,আবুল কালাম,মাওলানা হাবিবুল হোসাইন, তাজ মোঃ মিয়া,কাজী নিজামুল ইসলাম, এস এম মোর্শেদূল আমিন,মোহাম্মদ হারেছ, এম মকসুদুর রহমান হাসনু,মোহাম্মদ আলী,মোহাম্মদ হাসেম, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু, এস এম মহিবুল্লাহ, আজগর আলী, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল,আশরাফ সিদ্দিকী,দিদারুল আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন, আলমগীর কবিরসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সকল সমন্বয়কারীবৃন্দ। উক্ত মিলাদ মাহফিলে দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন খাদেম জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ।

পরবর্তীতে বাদ এশা উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন জনাব হাফেজ মোহাম্মদ আবুল কালাম। সবশেষে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফাজখানার শিক্ষার্থীবৃন্দ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ এবং সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দদের মাঝে তবাররুকাত পরিবেশন করা হয়।