রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে কালিগঞ্জ জামায়াতে মানববন্ধন কর্মসূচি 

এসএম শাহাদাত
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরা শ্যামনগর মহাসড়ক জনদুর্ভোগ লাঘবে সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ শাখা ও যুব কমিটি সোমবার( ৪ নভেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ জামায়াত ইসলামীর আয়োজনে কালিগঞ্জ ফুলতলা মোড় রাস্তায়, রাস্তা সংস্কারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, সূরা সদস্য সালাউদ্দিন, সাবেক শিবির নেতা আজগর আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক আরিফুজ্জামান আরিফ ও আমির হামজা। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন জেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র সড়ক সাতক্ষীরা শ্যামনগর মহাসড়ক। কিন্তু বর্তমান এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সমগ্র সড়ক জুড়ে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে যে কারণে সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে। তাই কালিগঞ্জের জনগণ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে। মহা সড়কটি যাতে ভগ্না দশা থেকে মুক্ত হয়ে আবারোও যান চলাচলের উপযুক্ত হতে পারে তার বিহিত ব্যবস্থা করতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ।পরে কালিগঞ্জ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।