বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীর রায়পুরায় বসত ঘরের সিধ কেটে রাবিয়াকে (৫৩) হত্যার পর দর্শন গ্রেপ্তার তিন।

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যার পর দর্শন করা হয় । চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর মূল রহস্য উদ্‌ঘাটন করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিধ কেটে হত্যার পর ধর্ষণে জড়িত থাকায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০) ,‌ বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)।

৩০ অক্টোবর ২০২৪ ইং নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান। নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় হয় মামলা, মামলার নং-১৯ , তারিখ- ২৬/১২/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪। মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর করা হয় জঘন্য ধর্ষণ। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছেন।