রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে শেখ হাসিনার বিশেষ ক্ষমতায় পাওয়া পূর্বাচলের সকল প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ/মানববন্ধন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

রাজউকের নতুন শহর পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়নের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিলের দাবিতে ১৪ ই সেপ্টেম্বর শনিবার পূর্বাচলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসিরা।

 

বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১২টার দিকে আদিবাসী সমন্নয়ক ও কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নাম্বার সেক্টর পশি এলাকায়

তারা এই কর্মসূচী পালন করেন।এসময আদিবাসিরা জানান, রাজউকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্ত এখন পর্যন্ত ৬০ শতাংশ ক্ষতিগ্রস্থ আদিবাসি প্লট পায়নি। এদিকে গত ১০ বছর যাবত বিগত সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে (১৩/এ) সরকার হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছে।

 

এর ভেতরে শেখ হাসিনার দুই বোন, ৪ সন্তান, ১৫ গাড়ি চালকসহ বিনা ভোটের এমপি, রাজনীতিবিদসহ বিগত সরকারের চাটুকাররা রয়েছেন। তাই অভিলম্বে ওইসব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্ত আদিবাসিদেরকে ফিরিয়ে দেয়ার জন্য তারা দাবি জানান।

 

এসময় রাজউক ও সরকার বরাবর

৫ দফা দাবি তুলে ধরে আদিবাসীরা বলেন অনতিবিলম্বে এই ৫ দফা দাবি পূরণ করা না হলে রাজউক ঘেরাওসহ তারা আরও কঠোর কর্মসূচী পালন করবেন।