শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে রামনগর খিদমাহ সমাজকল্যাণ সংসদের উদ্বোধন

মোঃ রবিউল ইসলাম
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

রিপোর্ট মোঃ রবিউল ইসলাম

কালিগঞ্জের রামনগর ভাইয়ের হাটখোলা মোড় সংলগ্ন খিদমাহ সমাজকল্যাণ সংসদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উদ্বোধন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. আব্দুর রউফ বাংলাদেশ জামাত ইসলামীর, কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি ইব্রাহিম বাহারি, ইঞ্জিনিয়ার আব্দুল গফুর সরদার, ইউনিয়ন জমাতে সেক্রেটারি, প্রভাষক জামাল ফারুক, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল ফারুক, সাংবাদিক তাজুল হাসান সাদ,নাইম ইসলামসহ খিদমাহ সামাজকল্যাণ সংসদের সকল সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাব সিদ্দিকী বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় খিদমাহ সমাজ কল্যাণ সাংসদের সকল সদস্যকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। এ সময় প্রধান অতিথি মোনাজাতের মধ্য দিয়ে খিদমাহ সামাজ কল্যাণ সংসদের উদ্বোধন ঘোষণা করেন।