রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিক্ষার্থীর অভিযানে কমল ইলিশের দাম!

ফরিদ আহমেদ ময়না
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

  1. ভরা মৌসুমেও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্রেতাদের নাগালের বাইরে ছিল ইলিশের দাম। এই নিয়ে ক্ষোভ ছিল ভোক্তা সাধারণের। দেশে রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তবুও কেনো সিন্ডিকেটের বেড়াজালে এখনও বন্দি বাজার ব্যবস্থাপনায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছ
  2. অভিযানে কমল ইলিশের দাম!
    ভরা মৌসুমেও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্রেতাদের নাগালের বাইরে ছিল ইলিশের দাম। এই নিয়ে ক্ষোভ ছিল ভোক্তা সাধারণের। দেশে রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তবুও কেনো সিন্ডিকেটের বেড়াজালে এখনও বন্দি বাজার ব্যবস্থাপনায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিল ফরিদপুরের প্রশাসনকে সাধারণ ক্রেতারা।
    ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান চালানো হচ্ছে। ছবি: সময় সংবাদ
    ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান চালানো হচ্ছে। ছবি: সময় সংবাদ
    সিকদার সজল

    ২ মিনিটে পড়ুন
    বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শহরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এ বাজারে ভোক্তা অধিদফতর ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রকার ভেদে ইলিশ কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমে যায়।

    অভিযান পরিচালনার সময় খুচরা ব্যবসায়ীরা বলেন, ইলিশ মাছ আড়তদাররা ৪২ থেকে ৪৩ কেজিতে মণ হিসেবে ক্রয় করলেও খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে ৪০ কেজিতে মণ, যা দেশের কোন মাছ বাজারে এই ব্যবস্থা নাই। এ সকল বিষয়ের প্রতিবাদ করলে আড়তদার মাছ দেয়া বন্ধ করে দেয় আমাদের।

    আরও পড়ুন: সিন্ডিকেটেই দাম চড়া ইলিশের

    রমজান শেখ ও মো. আলমগীর হোসেন নামের দুই খুচরা মাছ ব্যবসায়ী বলেন, অন্যান্য জেলার মতো আমাদের এখানেও যদি মণ প্রতি দুই থেকে তিন কেজি ধরে বিক্রি করে আমাদের কাছে, তাহলে কেনা দামে বিক্রয় করলেও আমাদের লোকসান হয় না।

    ফরিদপুর ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গত কয়েকদিন যাবত বিভিন্নভাবেই আমাদের কাছে অভিযোগ আসছিল ইলিশের সিন্ডিকেটের বিষয় নিয়ে। যে কারণেই আমরা বাজার পরিস্থিতি জানার জন্য অভিযান পরিচালনা করি। বাজারে নানা অভিযোগ আমাদের দৃষ্টিতে আসে। প্রাথমিকভাবে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি।

    তারপরেও দুটি আড়তদারকে (দুর্গা মৎস্য ভান্ডার ও রুপালি ইলিশ) ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানকালে ভোক্তা অধিদফতরকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্য ও শিক্ষার্থীরা।