শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং স্বেচ্ছাসেবী দল গঠন

আব্দুর রহিম
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শ্যামনগর প্রতিনিধি আব্দুর রহিম

মঙ্গলবার দুপুর বারটায় আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে ১৯ সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ২১সদস্য বিশিষ্ট ছাত্র-ছাত্রীদের সমন্বয়য়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়।

সিসিডিবি-ডিজাস্টার রেজিলয়েন্ট এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পের এর সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবাল মিনিস্ট্রিজ এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সহকারি শিক্ষক ফাতিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এসএম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া ও অন্যান্য মাঠ সংগঠক প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি