শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় দুই কিশোরের নামে চার্জশিট

মনির হোসেন
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

 

মনির হোসেন ,বেনাপোল প্ততিনিধি:-যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মিস্ত্রিপাড়ার অনিমা রায় নামে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচণার মামলার চার্জশিট দিয়েছে পুলিশ।

ঝিকরগাছা থানার এসআই মেজবাহুর রহমান তদন্ত শেষে দুই কিশোরের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, উপজেলার চন্দ্রপুর গ্রামের মেহেদী হাসান ওরফে তামিম ও মোবারকপুর হাসপাতাল রোডের সাকিব উদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, অনিমা রায় ঝিকরগাছার বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। ২০২৩ সালের ২৩ মার্চ সকাল ১০টার দিকে স্কুলে কোচিং শেষে বাড়ি ফিরছিলো। ওই স্কুলের নির্মাণাধীন দোকানের সামনে পৌঁছালে তামিম ও সাকিব তাকে দাঁড়াতে বলে। কিন্তু না দাঁড়ানোর কারণে তামিম তার হাত ধরে টান দেয়।
তামিম ও সাকিব তাকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। পরে বাড়ি ফিরে এসে কাউকে কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন তার মা কনিকা রায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মেয়ের ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এসে দেখেন, ঘরের দরজা বন্ধ। পরে দেখা যায় তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্তকালে পুলিশ অনিমা রায়ের তিন বান্ধবীকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ি ফেরার পথে তামিম ও সাবিক তার সম্ভ্রমহানি ঘটিয়েছিলো। এ কারণে বাড়ি ফিরে এসে আত্মহত্যা করে। এরপর মামলার তদন্ত শেষে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তামিম ও সাকিবকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করে পুলিশ।#

প্রেরক:-
মো:মনির হোসেন বেনাপোল প্ততিনিধি যশোর।
তারিখ:-০১/০৯/২০২৪
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১