শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইল জেলা পুলিশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উজ্জ্বল রায়
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ আগস্ট) উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, খেলা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে। খেলার মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। নিয়মিত ডিউটির পাশাপাশি অবসর সময়ে খেলার মধ্যে মনোনিবেশ করলে ক্লান্তি ও অবসাদ দূর হয়। নড়াইল পুলিশ লাইনস্ একাদশ বনাম পুলিশ অফিস একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক এক গোলে টাই হলে ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হয়। খেলা শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন দল নড়াইল পুলিশ লাইনস্ একাদশকে ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। রানার্সআপ দল পুলিশ অফিস একাদশকেও ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।