রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয় — ফয়জুল করীম শায়খে চরমোনাই

মোঃ মামুন খান
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

মোঃ মামুন খান, বরিশাল ব্যুরো

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিপদের সময়ে ধৈর্য্য ধারণ করা মোমেনের চরিত্র। অস্থির হলে চলবে না তাই ধৈর্য্য ধারণ করতে হবে।

তিনি বলেন, প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাংলাদেশের উপর দিয়ে বাদ দিতে যা করার দরকার দেশের মানুষ তা করতে প্রস্তত আছে। বাংলাদেশের জনগন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেয়া হলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না। বরং ভারত আমাদের কাছে মাথানত করতে বাধ্য হবে।

তিনি বলেন, এই মসিবতের থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশী বেশী দুআ করতে হবে।

আজ ২৭ আগষ্ট, মঙ্গলবার সকাল ১০.৩০ এ লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ১০.৫০ এ লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বেলা ১১ টায় লাকসামের দক্ষিণ বাইপাশ এলাকার নূর মোটরস এর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও বন্যার্তদের মাঝে হাদিয়া বিতরণ, বেলা সাড়ে ১১ টায় সোনাইমুড়ী আলিয়া মাদরাসা আশ্রয়কেন্দ্র, দুপুর ১ ঘটিকায় নোয়াখালী সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও হাদিয়া বিতরণ, দুপুর ২ টায় সেনবাগ উপজেলা গেট এর মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে বন্যাদুর্গতদের খোঁজ খবর নিয়ে হাদিয়া বিতরন, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া জিরোপয়েন্ট ও চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে হাদিয়া বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, আলহাজ জান্নাতুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, আল মোহাম্মদ ইকবাল, আলহাজ্ব সেলিম মাহমুদ, ছাত্র নেতা মুনাতাসির আহমদ ও শ্রমিক নেতা মুফতী মোস্তফা কামাল,।শহিদুল ইসলাম কবির প্রমূখ।