রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পিরোজপুর থেকে অপহৃত ভিকটিম বরিশাল থেকে উদ্ধার করলো পুলিশঃ

মোঃ নিয়াজ ফেরদৌস সজিব। 
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

 

পিরোজপুর। মো: নিয়াজ ফেরদৌস সজিব।

অদ্য ৫/১০/২০২৪ তারিখে পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয় এর দিকনির্দেশনায় ও তত্তাবধানে পিরোজপুর থেকে অপহৃত ভিকটিমকে বরিশাল থেকে উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় পুলিশ। জনৈক মোঃ শেখ তরিকুল ইসলাম রাজীব পিতাঃ নুরুল ইসলাম, গ্রামঃ হোরের হাওলা, থানা ও জেলাঃ পিরোজপুর গত ৩/১০/২০২৪ তারিখে থানায় হাজির হয়ে জানায় যে, তার শ্যালক মোঃ আল আমিন হাওলাদার এর মেয়ে সিনথিয়া আক্তার রুমি(১৩) পিতাঃ মোহাম্মদ আল আমিন হাওলাদার, গ্রামঃ পোর গোলা থানা ও জেলাঃ পিরোজপুর গত ইংরেজি ৩/১০/ ২০২৪ তারিখ উকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। অনেক খোজাখুজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোঃ মুকিত হাসান খাঁন উক্ত ভিকটিম সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩/১০/২০২৪ তারিখে রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করা হয়। দরখাস্তকারী তরিকুল ইসলাম রাজীব ও ভিকটিমের পিতাঃ মোঃ আল আমিন হাওলাদার তাদের মেয়েকে পেয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।