শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দীর্ঘ ১৭ বছরের রাধাগোবিন্দ মন্দিরের জমি সংক্রান্ত বিরোধ মেটালেন সৈয়দ ইফতেখার আলী

Reporter Name
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোটার।।
শ্যামণগর সদরে রাধাগোবিন্দ মন্দিরের জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘ ১৭ বছর পরে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর মাধ্যমে নিরসন হলো। এঘটনায় শ্যামনগরের পুজা উদযাপন কমিটি জেলা ও উপজেলা বিএনপি কে ধন্যবাদ জানিয়েছেন।
সুন্দরবনউপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার গোপালপুর এলাকার রাধাগোবিন্দ মন্দিরের জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলছিল। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিষয়টি নিরসন হলো।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জি এম সোলাইমান কবীর, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আশেক ই এলাহী মুন্না, জাসাসের সভাপতি প্রভাষক আবদুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম দুলু সহ অঙসহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার রবিন্দ্রনাথ, এডভোকেট কৃন্ষপদ মন্ডল, প্রভাষক পরিমল কুমার, কিরন চ্যাটার্জী,সাংবাদিক ডাঃ তপন কুমার বিশ্বাস,ও মন্দিরের পুরোহি।ত কৃন্ষশাখা মহারাজ

এ সময় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন,হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এক সাথে সৌহার্দ পুর্ন পরিবেশ রেখে বসবাস করতে চাই,এ পরিবেশ যাতে নষ্ট না হয় সে লক্ষে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।