রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরন করলেন হাবিবুল্লাহ কাঁচপুরী

Reporter Name
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী ২ হাজার অসহায় গরীব মানুষের মাঝে কোরবানির গোশত বিতরন করেছেন। রবিবার সকাল ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত হীরাঝিল নিজ বাসভবনের সামনে এ বিতরন কার্যক্রম করা হয়। স্বরজমিনে গিয়ে দেখা যায়, ঈদের দিন এবং ঈদের পরের দিন হাবিবুল্লাহ কাঁচপুরী নিজ দায়িত্বে অসহায়দের মাঝে নগদ অর্থ ও কোরবানির গোশত বিতরন করেন। আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির তাৎপর্য ধরে রাখতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। এদিকে সালমা বেগম নামের এক বৃদ্ধা বলেন, প্রতি বছরই হাবিবুল্লাহ কাঁচপুরী সাহেবের বাড়ী থেকে রোজা ঈদের সময় নগদ অর্থ ও কোরবানির ঈদের সময় গোশত নিয়ে যাই। তাঁর জন্য আল্লাহর দরবারে দোয়া করি। তাকে যেনো আল্লাহ দীয়ার্ঘু করেন। আরোও কয়েকজন বৃদ্ধা বলেন, কাঁচপুরী স্যারের বাসায় আসলে আমাদের খালি হাতে ফেরান না। ঈদ আসলে অর্থ ও কোরবানির গোশত দেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ। আল্লাহ যেনো উনার পরিবারকে নেক হায়াত দান করেন।
করোনাকালেও ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী নগদ অর্থ বাড়ী ভাড়া মওকুফ সহ ত্রাণ বিতরন করে ব্যাপক আলোচিত হন।