শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠন “শ্যামনগর ফুটবল একাডেমী”-এর উদ্যোগে আগামী ৩১ মে, রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এই জমজমাট খেলা।

উক্ত ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে আলমগীর কবির রানা ও রোকনের নেতৃত্বাধীন “শ্যামনগর ফুটবল একাডেমী” দল। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করবে দোলনের নেতৃত্বে সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত “এ আর স্পোর্টিং ক্লাব, সাতক্ষীরা”।

খেলাটি অনুষ্ঠিত হবে শ্যামনগর নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আয়োজকরা জানিয়েছেন, ম্যাচটিকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতে উভয় দলে ঢাকা ও একাধিক বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

এছাড়া, দর্শকদের জন্য সুখবর হলো—পুরো খেলাটি “Htv Nurnagar” ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, জাতীয় দলের ফুটবলার আলমগীর কবির রানা প্রায়ই শ্যামনগর উপজেলায় এ ধরনের ক্রীড়া আয়োজন করে থাকেন, যা স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং এলাকার ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমী ভাই-বোনদের মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।