রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আবারও মতিউর রহমানকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Reporter Name
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সফল সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতিকে আবারও কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে চায় ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। মতিউর রহমান মতি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর নাসিক ৬ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানায় এলাকাবাসী। এলাকাবাসী জানায়, এলাকায় উন্নয়নের মাধ্যমে ৬ নং ওয়ার্ডের চেহারা বদলে দিয়েছে মতি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। এ ছাড়াও দীর্ঘ কয়েক যুগ ধরে সুনামের সাথে রাজনীতি করে যাচ্ছেন মতিউর রহমান মতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং নারায়ণগঞ্জের সিংহ পুরুষ ও নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দেখানো পথে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছে মতিউর রহমান।
বিএনপি জামাতের দোসররা নিজেদের ঘা বাঁচাতে হাইব্রীড নেতারা আওয়ামীলীগের প্রবেশ করে আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে ঘায়েলের চেষ্টা করছে। এসব বিএনপির দোসরদের ষড়যন্ত্র কখনোই সফল হতে দিবেনা এলাকাবাসী। আওয়ামীলীগের অনুপ্রবেশকারীদের বিএনপির গুপ্তচোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তারা আরও বলেন, সবসময় তিনি অসহায় দুঃখী মানুষকে সহযোগীতা করে যাচ্ছেন। মহামারি করোনা ভাইরাসের সময় মতিউর রহমান মতি নিজের জীবনের উপর বাজি রেখে প্রত্যেকটি বাসা-বাড়ীতে গিয়ে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এতে করে মতিউর রহমান মতি ব্যাপক জনপ্রিয় হয়েছেন। করোনা ভাইরাসের সময় মতিউর রহমান মতি ছাড়া আর কেউ তেমন একটা অসহায় মানুষের পাশে দাড়ায়নি। যারাই দাড়িয়েছে তারা শুধু নাম মাত্র কিছু নিজস্ব মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছে।
নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম জানবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সবার প্রিয় নেত্রী ডিজিটাল বাংলাদেশের রুপকার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেশের মানুষকে উপহার দিয়েছেন এবং বাংলাদেশের বেকার মানুষের জন্য কর্ম-সংস্থানের ব্যবস্থা করেছেন। তাই আগামীতে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার বার বাংলাদেশ আওয়ামীলীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে বলে জানান মতিউর রহমান মতি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ মানেই শামীম ওসমান। নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ডাকে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। শামীম ওসমানের সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করছি।