শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

দৈনিক খুলনা প্রতিদিন পত্রিকার উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের দায়ের করা মামলায় মিথ্যাভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটের সময় সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা বন টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকায় টহলরত খুলনা স্মার্ট টিমের সঙ্গে জেলেদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন এক জেলে। পরে অন্যান্য জেলেরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

নিহত জেলের নাম মোঃ আমিনুর রহমান (৪৫), পিতা মৃত আকছেদ গাজী। তার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে।

ঘটনার পর একই দিন বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের প্রায় ৩০০-৩৫০ জন লোক নিহত জেলের লাশ নিয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সামনে সমবেত হয়। এ সময় তারা স্টেশনে হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এতে কয়েকজন বন কর্মকর্তা আহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন বলেন এ ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নয় এবং ঘটনা দিনে তিনি খুলনাতে অবস্থান করেন, নাম অন্তর্ভুক্ত করায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা অবিলম্বে এ মামলা থেকে সাংবাদিক রিপনের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।