শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনির এর সভাপতিত্বে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো স্থানীয় সাংবাদকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আবু কওসার,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর কাদের,প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, হয়রানী সহ সকল নির্যাতন বন্ধ করতে হবে,তারা আরো বলেন,

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয়, যার মূল লক্ষ্য সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় অনুমোদিত এই দিনটি বাংলাদেশেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে পালিত হয়ে থাকে সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা করা।এবারের প্রতিপাদ্য ছিল, ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

##