শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

রিপোর্ট : ভয়েস সব সুন্দরবন

 

শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষার্থীবান্ধব রাখতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কলেজ ছাত্রদল।

 

৬ মে বুধবার সকালে কলেজের প্রধান ফটক সহ কলেজ ক্যাম্পাসের রাস্তা ও বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।

 

সরেজমিনে দেখা যায়,সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু, বস্তা ও পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে কলেজের প্রধান ফটকের রাস্তা সহ ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ, এলাকা ও প্রশাসনিক ভবনের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এছাড়া, প্লাস্টিক বর্জ্য অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা রাখেন তারা।

 

এই অভিযানের উপস্থিত ছিলেন শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা

 

উদ্যোগটির বিষয়ে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, আমি মনে করি, সুন্দর ও পরিষ্কার পরিবেশে শিক্ষাগ্রহণ করা শিক্ষার্থীদের অধিকার। ক্যাম্পাস পরিষ্কার রাখা প্রতিটি ছাত্র এবং ছাত্রীদের দায়িত্ব। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ছাত্রদলের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।