মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, শ্যামনগরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে আলোর বাংলাদেশ গড়ব”।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রাশেদ হোসাইন এর সাবলীল উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এদিকে সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগরের দুর্যোগ সহ কর্মসৃচীজন প্রকল্প ৪০ দিনের কাজ ও দরিদ্র পরিবারের জন্য সরকারি ভাবে ঘর বরাদ্দ নামীয় প্রকল্প দুটি পুনরায় দুর্যোগপুর্ন শ্যামনগরে আনার জন্য জাতীয় সাংসদ সদস্য এম পি গাজী নজরুল ইসলাম এর হস্তক্ষেপ কামনা করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবির এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, এনজিও প্রতিনিধী গাজী আল ইমরান,ছাত্র প্রতিনিধী মাসুম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে,তাই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি, এ ধরনের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।
এ সময় প্রধান অতিথি এম পি গাজী নজরুল ইসলাম ও সভাপতি ইউএনও মোছাঃ শামসুজ্জাহান কনক বলেন,উপকুলীয় জনপদকে রক্ষা করতে হলে সুন্দরবন কে বাচাতে হবে,বেশী বেশী গাছ লাগাতে হবে,বেড়ীবাঁধ ছিদ্র না করে পরিকল্পিত ভাবে চিংড়ি ঘের করতে হবে,বিশেষ করে খাল খননের মাধ্যমে মিষ্টি পানির আধার তৈরী করতে হবে এবং উপকুলীয় সংশ্লিষ্ট নদীগুলো ড্রেজিং করে গতিশীল জোয়ার ভাটা সৃষ্টি করতে হবে।
##