রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।আহতরা হলেন— আব্দুল হান্নান মোড়ল ও আব্দুল রহিম মালি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হান্নান (৪৪) গত ২৮ ফেব্রুয়ারি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। তিনি অভিযোগ করেন, গাবুরা ইউনিয়নের একটি সরকারি পানি সুইচগেটের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় চেয়ারম্যান জি.এম. মাসুদুল আলম তাকে প্রদান করেন। তিনি অন্যান্য সাক্ষীদের নিয়ে দীর্ঘদিন ধরে উক্ত সুইচগেট পরিচালনা করে আসছেন।

কিন্তু বেশ কিছুদিন ধরে তাদেরকে সুইচগেট থেকে সরে আসার জন্য হুমকি ধামকি প্রদান করা হয়। যার পরিপ্রেক্ষিতে তিনি ২৮শে ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঐ অভিযোগে আরো উল্লেখ করা হয়, একই এলাকার আফসার মোল্লা (৫৫), নুর ইসলাম (৪০), রুহুল আমিন (৩৫), আবু সালাম (৪৫), আকসার মোল্লা, আসাদুর, মিজানুর ও ইসার মোল্লা সুইচগেট পরিচালনা ও দখল নিতে চায়। বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সুইচগেটের উদ্দেশ্যে যাওয়ার পথে অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে আকস্মিক হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় খোঁজখবর নিয়ে জানা যায়, এ সংঘাতের মূল হোতা আফসার মোল্লা গাবুরার সেরা ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিল। আওয়ামী লীগের শাসনামলে তার নানা অপকর্মের কথা সকলেরই জানা। এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আফসার মোল্লা ৫ ই আগস্টের পরে জামায়াতে ইসলামের রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নেয়।

বর্তমানে জামায়াতে ইসলামের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ আমলের মত এখনো নানা অপকর্ম করে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল তিনটার দিকে সুইচগেটের পানি ওঠানো নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। তবে অভিযুক্তরা উক্ত ঘটনার সাথে জড়িত ছিলেন না বলে দাবী করেছেন।

এ বিষয়ে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

##