শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

 

 

বুধবার (৪ মার্চ) সকাল ৮টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন উক্ত আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।

 

এদিকে স্থানীয় জনসাধারণের সহায়তায় ১টি বালু উত্তোলনকারী কার্গো ও একটি ট্রলার জব্দ করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় বাবু পিং সিরাজুল ইসলাম সাং কয়রা, খুলনাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসাশনের পক্ষ থেকে বলা হয়েছে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

##