বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর ব্যুরো।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মেন্দীনগর গ্রামের শহিদ গাজীর পুত্র ইটভাটা শ্রমিক সুজন গাজী ভাটায় কাজ করার লক্ষে গত এক সপ্তাহ পুর্বে বাড়ী থেকে চলে আসে। সেই থেকে তার কেন খোজ পাওয়া যাচ্ছে না।এ ঘটনায় তার ভাই শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।তিনি তার অভিযোগে বলেন,

আমার ছোট ভাই সুজন গাজী (১৫) সে একজন ইটভাটা শ্রমিক। গত ইং-২০/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০,০০ ঘটিকার সময় ইটভাটায় কাজ করার নিমিত্তে বাড়ী থেকে বের হয়। তার কাছে মোবাইল নম্বর ০১৮৬০-৪২৩০৯৯, সে ফরিদপুর একটা ইটভাটায় পৌছায়। সেখানে ৭ দিন থাকার পরে পালিয়ে যায়। পরবর্তীতে ইং-২৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ৫ টার দিকে তার বন্ধু হুদা এর মোবাইল নম্বর ০১৮৮৭-৪৭৭৬৪০ তে ফোন দিয়ে বলে সে ঢাকা নবীনগরে আছে এবং তার কাছে কোন কাজ আছে কিনা জানতে চায়। এরপর থেকে আমার ভাইয়ের মোবাইল ফোন নম্বর আর চালু পাওয়া যায় নাই। পরে আমরা বিভিন্ন স্থানে আমার ভাইকে খোজাখুজি করি কিন্তু আমার ভাইয়ের কোন সন্ধান পাই নাই। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

##