শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)–এর এক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা কার্যালয়ের সামনে (জেসি কমপ্লেক্স) সিপিপি শ্যামনগর পৌরসভার স্বেচ্ছাসেবকবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন। এতে ব্যানার–ফেস্টুন নিয়ে পৌরসভার শতাধিক নারী–পুরুষ স্বেচ্ছাসেবক অংশ নেন।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিপি পৌর টিম লিডার মোঃ আব্দুর রশিদ নান্টু, ১ নং ইউনিট টিম লিডার নজরুল ইসলাম মুন্না, ২ নং ইউনিট টিম লিডার ভবেসিন্দু মন্ডল, ৩ নং ইউনিট টিম লিডার হাবিবুর রহমান, ৪ নং ইউনিট টিম লিডার ইয়াছিন মোড়ল, ৫ নং ইউনিট টিম লিডার রবীন্দ্রনাথ মন্ডল, ৬ নং ইউনিট টিম লিডার শাহীন ভূঁইয়া, ৭ নং ইউনিট টিম লিডার আব্দুর রশিদ নান্টু, ৮ নং ইউনিট টিম লিডার হেলাল মাহমুদ, ৯ নং ইউনিট টিম লিডার দেবাশিস গায়েনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

 

বক্তারা অভিযোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিপিপিকে সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ ব্যক্তিগত স্বার্থে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করছেন। তিনি নীতিমালা উপেক্ষা করে নিজের মতো করে কার্যক্রম পরিচালনা করছেন এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে তাদের মনোবল ভেঙে দিচ্ছেন।

 

স্বেচ্ছাসেবক নির্দেশিকা ২০২১–এর নিয়ম অমান্য করে বয়সসীমা উপেক্ষা করে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নে ৪০ বছরের এক নারী (নিপা চক্রবর্তী) এবং রমজাননগর ইউনিয়নে ১৬ বছর বয়সী তানিয়াকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেন—যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

এছাড়া কর্মকর্তার নির্দেশ অমান্য করায় পদ্মপুকুর ইউনিয়নের নারী স্বেচ্ছাসেবক মাছুরাকে বিনা কারণেই বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

 

জেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে রমজাননগরের আছমা মেম্বার ও কৈখালীর রাবিয়া মেম্বারের আইডি কার্ড ইস্যুতে তালবাহানা করেন এই কর্মকর্তা।

 

বক্তারা জানান, কর্মকর্তা মুন্সি নুর মোহাম্মদ নিয়মবহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রেখে স্বেচ্ছাসেবকদের হয়রানি করছেন। শ্যামনগর সদর ইউনিয়নের টিম লিডার মোঃ আব্দুর রশিদ নান্টুর বিরুদ্ধে বেনামী মিথ্যা অভিযোগও তিনি করেছেন। পরে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির ভিডিও বিবৃতিতে এসব অভিযোগ সাজানো বলে প্রমাণিত হয়।

 

স্বেচ্ছাসেবকরা আরও অভিযোগ করেন, সভা–সেমিনার কিংবা প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের সঙ্গে অশোভন আচরণ, তুই–তুকারি করে কথা বলা, প্রয়োজনের সময় ফোন কেটে দেওয়া, ভিজিটে গেলে বিরক্তি প্রকাশ করা এবং ব্যক্তিগত স্বার্থে স্বেচ্ছাসেবকদের মধ্যে বিরোধ তৈরি করা তার আচরণের অংশ।

 

এছাড়া টাকার বিনিময়ে জাতীয় পুরস্কার পাইয়ে দেয়ার নামে বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও ওঠে। রমজাননগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক ফারুক হোসেনকে পুরস্কার পাইয়ে দিতে কর্মকর্তার সহযোগিতায় নথিপত্র জালিয়াতির অভিযোগও তুলেন বক্তারা।

 

সবশেষে স্বেচ্ছাসেবকরা বলেন, “এভাবে অনিয়ম চলতে থাকলে দুর্যোগকালে শ্যামনগরের উপকূলীয় মানুষের সেবা ব্যাহত হবে।”

তারা দ্রুত ওই কর্মকর্তা মুন্সি নুর মোহাম্মদকে শ্যামনগর থেকে বদলি এবং তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানান।