সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আটুলিয়ায় উৎসর্গ সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

৩ ডিসেম্বর বুধবার বিকাল তিনটার সময়৷ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সহযোগিতায় ও উৎসর্গ সোসাইটির বাস্তবায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসর্গ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আব্দুর রউফ। পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ ও গাজী মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জিএম শহিদুল ইসলাম এবং সাংবাদিক আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিএম নবাব আলী, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা আবুল রাসেল, উৎসর্গ সোসাইটির নির্বাহী সদস্য মফিজুল ইসলাম, সমাজসেবক রবিউল ইসলাম, জিএম মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবী সংগঠন এসএসটির সভাপতি সাইদুল ইসলাম, হাফিজুর রহমান, ওলিয়ার রহমানসহ আরও অনেকে।

শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা উৎসর্গ সোসাইটি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।