বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম:
অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ০২ ও ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দু’দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪,৬৯,৯০০/- (চার লক্ষ উনসত্তর হাজার নয়শত) টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি এর দিক নির্দেশনায় ও “দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মহসিন গাজী” এর নেতৃত্বে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ০৫০০ ঘটিকায় “বসন্তপুর বেড়িবাঁধ এলাকায়” অভিযান পরিচালনা করে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ০৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। এছাড়াও “শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফিরোজ আহম্মেদ” এর নেতৃত্বে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ “ভাতশালা সুইচ গেইট” এলাকা হতে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ আটক করেছে। স্থানীয় কুখ্যাত মাদক চোরাকারবারী মোঃ রফিকুল ইসলাম (নিধা কয়েল) এবং মোঃ রেজাউল ইসলাম নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি’র টহল দলের আগমনের সংবাদ পেয়ে পূর্বেই “ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ” ফেলে পালিয়ে যায় বিধায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি মনে করেন।