শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ভাইয়ের মৃত্যু, অপরজন এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

Reporter Name
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।

।। স্কুল ছুটি তাই, বেড়ানোর আবদারে ,বড় ভাইয়ের বাইসাইকেলে ঘুরতে যাওয়ার সময় শ্যামনগর খানপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মিশন এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় স্কুল পড়ুয়া ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১০) মারা গেল ,অপার ভাই সাইকেল চালক হাবিবুল্লাহ তমিজি (১৩) মারাত্মকভাবে যখম হয়েছে। তাদেরকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে শিশু আব্দুল্লাহ তমিজি মারা যায়।
নিহত শিশু, উপজেলার দরগাপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও খানপুর এলাকার অলিউল্লাহ তমিজির পুত্র হাবিবুল্লাহ পুত্র। গুরুতর আহত অপার পুত্র হাবিবুল্লাহ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে ওই একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের পিতা অলিউল্লাহ জানান, ছোট ছেলে আব্দুল্লাহর অনুরোধে আমার বড় ছেলে হাবিবুল্লা বাইসাইকেল যোগে দুই ভাই ঘুরতে বেরিয়েছিল, খানপুর বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে অপরদিক শ্যামনগর সদর থেকে আশা একটি মাইক্রো তাদেরকে মেরে দেয়। এ সময় সাইকেলসহ আমার দুই শিশু রাস্তায় পড়ে গেলে প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে আমার শিশু পুত্র আব্দুল্লাহ তমিজি মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। অপর পুত্র হাবিবুল্লাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এদিকে প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম বলেন, সকাল দশটার দিকে খানপুর মিশন সংলগ্ন এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সাইকেলযোগে যাওয়ার সময় দুই শিশু মধ্যে একজনের মৃত্যু হয়েছে অপরজন গুরুতর আহত হয়েছে । প্রাইভেটকার চালক ওই সময় পালিয়ে গেলেও, প্রাইভেট টি শ্যামনগর থানা পুলিশের সহযোগিতায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল থেকে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, শ্যামনগর উপজেলার খানপুর সংলগ্ন সংলগ্ন এলাকাটি একটি অভিশপ্ত এলাকায় পরিণত হয়েছে, প্রায় সময় ঐখানে দুর্ঘটনা লেগেই আছে, ইতিমধ্যে ৩০ জনের ঊর্ধ্বে সড়ক দুর্ঘটনায় ওই এলাকায় মানুষ মারা গেছে, তিনি বলেন ওই এলাকায় দু’পাশে দুটি স্প্রিড ব্রেকার দেওয়া খুবই প্রয়োজন।
এদিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সততা স্বীকার করে বলেন, দুটি শিশুর মধ্যে একজন মারা গেছে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছে, এছাড়া মাইক্রোবাসটি টি উদ্ধার করে মাইক্রো স্ট্যান্ডে আটক রাখা হয়েছে।
##